banner image
30% ছাড়
img

১০০ মহিলা সাহাবি (হার্ডকভার) hardcover

লেখক: তালিবুল হাশেমী

৳380.00 ৳ 266.00 ইনস্ট্যান্ট ৳ 114.00 সেভ করুন (30% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Religious Books

প্রকাশনী: Risalah Publications

সংস্করণ: 2023

সাব ক্যাটাগরি: Nabi-Rasul, Sahaba, Tabei and Auli-Awliya

পৃষ্ঠা সংখ্যা: 272


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম ১০০ মহিলা সাহাবি (হার্ডকভার)
ক্যাটাগরি Religious Books
লেখক তালিবুল হাশেমী
প্রকাশনা Risalah Publications
পৃষ্ঠা সংখ্যা 272
সংস্করণ 2023
ভাষা Bangla

উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা (রা.)
মূল নাম খাদিজা। কুনিয়ত উম্মে হিন্দ। লকব তাহেরাহ। তাঁর বংশ বা নসবনামা হলো : খাদিজা (রা.) বিনতে খুয়ায়েলদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাই । মাতার নাম ছিল ফাতিমা (রা.) বিনতে যায়েদা। তিনি আমের বিন লব্বীর বংশের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হজরত খাদিজার (রা.) পিতা খুয়ায়েলদ বিন আসাদ আরবের একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি শুধু স্বগোত্রেই মহান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন না, বরং সুন্দর আদান-প্রদান ও বিশ্বস্ততার কারণে সমগ্র কুরাইশদের মধ্যে জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র ছিলেন।
‘হাতীর সাল'-এর ১৫ বছর পূর্বে ৫৫৫ খ্রিষ্টাব্দে হজরত খাদিজাতুল কুবরা (রা.) জন্মগ্রহণ করেন । শৈশবকাল থেকেই তিনি নেক শালীন ও বিনয়ী প্রকৃতির ছিলেন। বয়োপ্রাপ্ত হলে আবু হালাহ হিন্দ বিন নাবাশ তামিমীর সঙ্গে তার প্রথম বিয়ে হয়। আবু হালাহর ঘরে তাঁর দুটি পুত্রসন্তান জন্মগ্রহণ করেছিল । এক পুত্রের নাম ছিল, হালাহ। জাহেলি যুগেই সে মৃত্যুবরণ করে। দ্বিতীয় পুত্রের নাম হলো, হিন্দ। কতিপয় রাওয়ায়েত অনুযায়ী তিনি সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন।
১ম স্বামী, আবু হালাহর ইন্তেকালের পর হজরত খাদিজা (রা.) ‘দ্বিতীয় বিয়ে হয়েছিল আতি বিন আবেদ মাখজুমীর সঙ্গে। তার ঘরেও একটি মেয়ে জন্ম নিয়েছিল। তার নাম ছিল হিন্দ। কিছুদিন পর আতি বিন আবেদও মারা যান। এক রাওয়ায়েত অনুযায়ী হজরত খাদিজার তৃতীয় বিয়ে হয়েছিল, তাঁর চাচাতো ভাই ছাইফী বিন উমাইয়ার সাথে। তার ইন্তেকালের পর জনাব রাসূলে কারিমের (সা.) সঙ্গে হজরত খাদিজাতুল (রা.) বিয়ে সুসম্পন্ন হয়। কিন্তু অন্যান্য রাওয়ায়েত অনুযায়ী কুব্বার হজরত খাদিজার (রা.) তৃতীয় এবং শেষ বিয়ে অনুষ্ঠিত হয় হজরত রাসূলে করিমের (সা.) সঙ্গে। প্রকৃত সত্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন।...

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।