| বইয়ের নাম | এক কাপ চা (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | সাদিয়া খান সুবাসিনী |
| প্রকাশনা | Grantharajjo |
| পৃষ্ঠা সংখ্যা | 221 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
কথায় আছে, চুলোয় থাকা দুধ এবং নতুন বউ— দুটোই এক জাতের। আশেপাশে কেউ না থাকলে ঘোমটা খুলে উঁকি মারে । কিছুটা অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে দুধ পড়ে একাকার হয়ে গেল । এই বাড়ির নতুন বউ ইখুম যেন তখন অন্য জগতে বিভোর। তাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে তার সেজো জা জিজ্ঞেস করলেন, “কিরে ছোট? মন কোথায় তোর? একটু সামলে কাজ কর বোন। আর একটু দ্রুত হাত চালিয়ে নাশতাটা রেডি করে নে। সবাই এলো বলে।” সেজো জায়ের কথাতে কোনো ভাবান্তর হলো না তার। আনমনে দুধের পাতিলে হাত দিতেই কিছুটা ছিটকে সরে এলো সে। ডান হাতের মধ্যমা আঙুলটা কিছুটা পুড়ে গেছে। এহেন কাণ্ডে পুনরায় তার জা বললেন, “কিছু হয়েছে? আমাদের মধ্যে লুকানোর কী আছে রে? আমরা তো সবাই বোনের মতো তাই না?” “বিয়ের রাতেই আমি দেখেছিলাম, ভোরবেলা আমার স্বামী তার ভাবির ঘর থেকে বেরিয়ে আসছে অনেকটা চোরের মতো। অথচ তার সদ্য বিবাহিত স্ত্রী অপেক্ষা করে বসেছিল সে কখন আসবে? পুরো রাত স্বামীর জন্য অপেক্ষারত স্ত্রীর স্বামী সকালে ফিরে এসে সরাসরি গোসলে ঢুকল। আমার বাসরের ফুলগুলো তখন মরে গেছে।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।