| বইয়ের নাম | মলাটের ভেতর একটি ইতিহাস (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | মো. মনিরুল ইসলাম (রয়েল) |
| প্রকাশনা | Royel Publication |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 2023 |
| ভাষা | Bangla |
মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির আত্মপরিচয়ের ইতিহাস। এর সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মম ও নৃশংসতার কাহিনি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি স্বৈরশাসনবিরোধী প্রতিটি আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আর্থ-সামাজিক- সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনের মতো শিল্পসাহিত্যের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে একটা বড় জায়গা দখল করে নিয়েছে। মুক্তিযুদ্ধের গণজাগরণ ও বৈপ্লবিক চেতনাকে শানিত করার জন্য রচিত গান, কবিতা ও নাটক আমাদের সাহিত্যকে ভিন্ন মাত্রায় আলোকিত করেছে। মুক্তিযুদ্ধকে নিয়ে গড়ে উঠেছে স্বতন্ত্র ধারার সাহিত্য, যাকে আমরা মুক্তিযুদ্ধের সাহিত্য বলে অবহিত করতে পারি। সাহিত্যের প্রতিটি অঙ্গনেই মুক্তিযুদ্ধের ব্যাপক প্রভাব ও প্রতিফলন দৃশ্যমান। বাঙালি জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ভূমিকা অপরিসীম। আমাদের জীবনে ও সাহিত্যে মুক্তিযুদ্ধের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উল্লেখযোগ্য উপন্যাস, নাটক, গান ও কবিতা। সব সাহিত্য কর্ম শিল্পোত্তীর্ণ না হলেও বেশ কিছু সাহিত্য কর্ম অনুপম শিল্পকর্মে পরিণত হয়েছে। গুণী লেখক মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর ‘মলাটের ভেতর একটি ইতিহাস' উপন্যাসের প্রধান চরিত্র আবদাল মায়ের অজান্তেই মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করে এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।